Tuesday, 19 March 2019

ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছে কুচবিহার জেলার দাপুটে নেতা নিশিথ প্রামানিক

শিরোনাম ২৪ ডেস্ক, ১৯ মার্চ: লোকসভা নির্বাচনের প্রাক্কালে কুচবিহার জেলার বিজেপি নেতা নিশির প্রামাণিক কে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার থেকে ওয়াই প্লাস ক্যাটাগরি পেতে পারে বলে জানা গিয়েছে।  প্রায় 16 জনের বেশী সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর জওয়ান 24 ঘন্টা নিশীথ প্রামাণিকের সুরক্ষার জন্য মোতায়েন থাকবে। সম্প্রতি এক গোয়েন্দা রিপোর্টে নিশীথ প্রামাণিকের ওপর হামলার সম্ভাবনার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রকের এই নিরাপত্তা বলে গৃহ মন্ত্রক সূত্রে জানা গেছে। 16 জনের দল হলেও পালা বদল করে আধা সামরিক বাহিনীর সাত জন জওয়ান নিশীথ প্রামাণিকের সঙ্গে থাকবে। অনেকের মতে উত্তরবঙ্গে এই প্রথম ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছে কুচবিহার জেলার দাপুটে নেতা নিশিথ প্রামাণিক। যদিও বর্তমান পরিস্থিতিতে কুচবিহার জেলায় এই প্রথম কোন সাধারণ নেতা কে ওয়াই প্লাস ক্যাটাগরির মতো কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে। তথ্য বিজ্ঞ মহল এর মতে নিশীথ প্রামানিক কোন মন্ত্রী বা জেলার তেমন কোন পদে নেই। তবুও কেন্দ্রের এহেন সিদ্ধান্তের পিছনে নিঃসন্দেহে কোন গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বলে উল্লেখ করে।  নিশিথ প্রামাণিক বলেন,  মানুষের মাঝে থেকে দলের মতাদর্শ সকলের কাছে পৌঁছে দিতে চাই। সাধারণ মানুষ আমার কোনো ক্ষতি করবে এটা সম্ভব না। তবে কেন্দ্রের বিজেপি সরকার যা সিদ্ধান্ত নেবে আমি তা মাথা পেতে নেব।


             **********প্রতীকী ছবি।

Friday, 15 March 2019

স্যোসাল মিডিয়ায় জয়ী হলো বিজেপির নিশীথ

শিরোনাম ২৪ ডেস্ক, ১৫ মার্চ: বিজেপির প্রার্থী মনোনয়নের আগেই একাধিক ফেসবুক সমীক্ষায় জয়ী নিশীথ প্রামানিক। লোকসভা নির্বাচনের ঘোষণা হতেই  সোশ্যাল মিডিয়ায় সদ্য বিজেপি তে যোগদান কারি কুচবিহারের দাপুটে নেতা নিশীথ প্রামানিক এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পরেশ অধিকারী র ভোট চলে । এতে দেখা যায় নিশীথ প্রামানিক প্রচুর সংখ্যক ভোটে পরেশ অধিকারী কে হারিয়ে দিয়েছে । যদিও বাস্তবে ভোটের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মত প্রকাশ করি ভোটের তেমন কোনো সম্পর্কই নেই। তবুও এই সমীক্ষার জেরে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিষয়টি  নিয়ে কোনো মাথাব্যথা নেই বলে উল্লেখ করেন ।

Wednesday, 13 March 2019

বিল নিতে গ্রাহকদের কাছে হাজির বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা

শিরোনাম ২৪ ডেস্ক: বকেয়া বিদ্যুৎ বিল জমা নেওয়ার জন্য গ্রাহকদের কাছে পৌঁছে গেল সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। বুধবার দিনভর দিনহাটা মহকুমা বেশ কিছু এলাকায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ কর্মীরা বোকেয়া বিদ্যুৎ বিল জমা নেওয়ার ক্যাম্প অনুষ্ঠিত করে। এমনকি একদিনের এই ও স্থায়ী ক্যাম্পে বেশ কিছু বোকেয় বিল জমা পড়ে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে । পাশাপশি বাড়ির কাছে বিদ্যুৎ  দপ্তরের আধিকারিক দের উপস্থিতিতে বিল জমা দিতে পেরে খুশী এলাকার বাসিন্দারা। দপ্তর সূত্রে জানা গিয়েছে, দিনহাটা ১ব্লকের গসানিমারী ২নং গ্রাম পঞ্চায়েত অফিসে ও সিতাই  এ এদিন বিল জমা দেবার অস্থায়ী ক্যাম্প চলে।  দুর দুরন্ত  থেকে বিদ্যুৎ এর বিল জমা দিতে সাব স্টেশনে এলে গাড়ি ভাড়া থেকে শুরু করে অনেক সময় লাগে কিন্তু এই ক্যাম্পের জেরে  সুবিধে হচ্ছে বলে গ্রাহকেরা উল্লেখ করেন ।
 সম্প্রতি কোচবিহার সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জেলার বেশ কিছু এলাকায় বিপুল পরিমাণ বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন  একই সাথে ঐ সকল এলাকার জনসাধারণের উদ্দেশে সহজ কিস্তিতে সমস্ত বকেয়া বিল পরিশোধ করতে তিনি আবেদন জানান। তার পরেই নড়েচড়ে বসে বিদ্যুৎ কর্তৃপক্ষ।  এদিন এই শিবিরে সহজ কিস্তিতে বকেয়া বিদ্যুৎ বিল জমা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষ উল্লেখ করেন।

Tuesday, 12 March 2019

निशित प्रमाणिक को कैंडिडेट करने के लिए मांग उठी है कूचबिहार में

 शीरोनाम २४ डेस्क: निशित प्रामाणिक को कुचबिहर जिले में लोक सोभा के संसद देखने की मांग उठी है। कुछ दिन पहले निशित प्रमाणिक के साथ उसके कुछ कर्मी टीएमसी  छोड़ के बीजेपी में योगदान के बाद भारी मात्रा में युवा पीढ़ी भाजपा में योगदान कर रही है। और साथ ही साथ पुरानी भाजपा कर्मी नई उद्योग के साथ दिल में काम करते हुए नजर आ रहे हैं। भाजपा की ऐसी हालत देखते हुए तृणमूल सूत्रों के मुताबिक रविवार को कुछ बिहार में उत्तर बंगो उन्नयन मंत्री रविंद्र नाथ घोष और कुछ तृणमूल के नेता बीजेपी को रोकने  के लिए एक बैठक किया था।
 निशित प्रामाणिक जैसा युवा नेता बीजेपी में आने के बाद बीजेपी का कुछ पुराना कर्मी के साथ नई कर्मियों की उन्हें सांसद की कैंडिडेट देखने की मांग की है। साधारण कर्मी ओ के हिसाब से, पिछले पंचायत चुनाव में भगवान खेड़ा की तरफ से नेट दल कैंडिडेट के हिसाब से निशित प्रमाणिक ने चुनाव के मैदान लड़ी थी। भारी मात्रा से निर्दल  कैंडिडेट पंचायत चुनाव में जितने के बाद पंचायत समिति गठन  के साथ बोर्ड गठन भी किया था। उन दिनों पंचायत चुनाव से पहले कुछ बिहार जिले की कई हिस्सों में दंगा फसाद भारी मात्रा से चले थे। पंचायत चुनाव के पहले तृणमूल कांग्रेस की एक बिदाई पंचायत का खून भी हुआ था। पंचायत चुनाव के बाद कूचबिहार  में बीजेपी नेता अमित शाह की सोभा में भारी मात्रा में लोग मौजूद कहने के इल्जाम में  जिला का ये युवा नेता को हटाया गया है ऐसा माना जाता है।
लोकसभा चुनाव का तारीख डिक्लेअर करने के बाद भारी मात्रा से भाजपा ओं की समर्थक निशित प्रामाणिक को सांसद की कैंडिडेट हिसाब से देखने की मांग की है। लोगों का कहना है जलवा में अगर कोई भाजपा ला सकता है तो वह है निशित प्रमाणिक। इस बारे में जानने के लिए कुछ बिहार जिला की भाजपा सभापति मालती देवी को फोन में ना मिलने के कारण उसका विचार जाना नहीं गया।

কুচবিহারে গেরুয়া শিবিরের যোগ্য প্রার্থী নিশীথ, মনে করছে দলের একাংশ

শিরোনাম ২৪ ডেস্ক: নিশিত প্রামানিক কে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে চাইছে জেলার রাজনৈতিক মহলের এক বিরাট অংশ। শুক্রবার নিশিথ প্রামানিক অনুগামী সহ তৃণমূল যুব কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া কর্মী-সমর্থক থেকে শুরু করে জেলার সাধারণ ভোটারদের এক বিরাট অংশ বিজেপির কোচবিহারের প্রার্থী হিসেবে দেখতে চাইছে। তাদের মতে কোচবিহার জেলায় নিশিত প্রামানিক ই একমাত্র নেতা যে কোচবিহারে বিজেপির শক্ত খুঁটি হতে পারবে। রাজনৈতিক মহলের মতে,  লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের মত দাপুটে নেতা কে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড় করালে কোচবিহার জেলাজুড়ে গেরুয়া শিবিরের জয় নিশ্চিত।সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া কোচবিহার জেলার এই দাপুটে নেতা বিগত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে মুন্সিরহাট হাই মাদ্রাসার নির্বাচনে শাসকদলের জয়লাভের মূল কান্ডারী ছিলেন। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই যুব নেতা কে দল থেকে বহিষ্কারের কথা তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা সাংসদ পার্থপ্রতিম রায় ফেসবুক পোস্টের মাধ্যমে জানান। তথ্য বিজ্ঞ মহল এর মতে সাংসদ পার্থপ্রতিম রায় কে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন এর পাশাপাশি যদি বিজেপির প্রার্থী নিশিথ প্রামানিক হয় তবেও নিশিত প্রামানিক বিপুল ভোটে জয়লাভের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কোচবিহারের রাজনৈতিক মহল। জেলার সাধারণ মানুষ থেকে শুরু করে হেভি ওয়েট ভোটারদের সঙ্গে সুসম্পর্কের পাশাপাশি তিনি যথেষ্ট দক্ষ রাজনীতিতে বলে উল্লেখ করেন নিশিত প্রামানিক অনুগামী নারায়ন শর্মা, অর্জুন চক্রবর্তী সহ প্রমুখ। কোচবিহারের  যুব তৃণমূল কংগ্রেসের দিনহাটা আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন নারায়ণ শর্মা।  সম্প্রতি নিশিত প্রামানিক বিজেপিতে যোগদান করলে তিনিও বিজেপিতে যোগদান করেন। এদিন নারায়ণ শর্মা বলেন, কোচবিহার জেলা কে গেরুয়া শিবিরের দখলে আনতে গেলে নিশিত প্রামানিক এর মত উদ্যমী ও দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের দরকার। যদিও দলের উপর মহল যা নির্দেশ দেবে তাই তিনি মাথা পেতে নেবেন বলে উল্লেখ করেন। দিনহাটা সহ কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে একটা সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের দ্বন্দ্ব ছিল চরমে। প্রায় প্রতিনিয়ত  জেলার বিভিন্ন প্রান্তে ঝামেলা বোমাবাজি গুলি চলত। পঞ্চায়েত নির্বাচনের পর কিছুটা হলেও কার্যত কোণঠাসা হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের বেশকিছু নেতৃত্ব। নিশিথ প্রামাণিককে দল থেকে বহিষ্কারের পর তৃণমূল কংগ্রেসের বেশকিছু নেতৃত্ব আনন্দ উল্লাসে মেতে ওঠে। এরইমধ্যে ভারতীয় জনতা পার্টি তে যোগদান করেন নিশিথ প্রামাণিক। লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম উঠে আসলে কার্যত সমস্যায় পড়তে পারে শাসক দল বলে উল্লেখ করেন অর্জুন চক্রবর্তী।

Thursday, 7 March 2019

নিশীথের গেরুয়া শিবিরে যোগদান এরপর শাসক দল ছেড়ে সাধারণ কর্মী সমর্থকদের যোগদান শুরু দিনহাটায়

শিরোনাম ২৪, ডেস্ক, ৭মার্চ: তৃণমূল কংগ্রেসের বহিস্কৃত যুবনেতা নিশিত প্রামানিক বিজেপির দায়িত্ব নিয়ে  শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে ২৫ জন বিজেপিতে যোগদান করে। দিনহাটা ২ ব্লকের নাজিরহাট দুই শালমারা অঞ্চলের ৪২ নম্বর বুথের ২৫ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি তে যোগদান করে। বৃহস্পতিবার কোচবিহার জেলা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার এক্সিকিউটিভ মেম্বার তপন বর্মন এর মাধ্যমে দল থেকে এই কর্মী-সমর্থকরা বিজেপিতে যোগ দেয়। লোকসভা নির্বাচনের প্রাক্কালে একের পর এক জায়গায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনায় কিছুটা হলেও অস্বস্তি বাড়ছে তৃণমূল শিবিরে। সদ্য বিজেপিতে যোগদান করা কর্মী সমর্থকরা বলেন, তৃণমূল যুব কংগ্রেসের বহিষ্কৃত দাপুটে নেতা নিশিথ প্রামানিকের বিজেপিতে যোগদানের কারণেই তারা বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের কর্মকাণ্ডে শামিল হওয়ার কর্ম কাণ্ডে শামিল হওয়ার জন্যই মূলত তাদের বিজেপিতে আসা। তথ্য বিজ্ঞ মহল এর মতে, বহিস্কৃত তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক তথা অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ নিশির প্রামাণিক বিজেপিতে যোগদানের পর তার অনুগামীরা বিজেপিতে যোগদান করবে। এমনকি লোকসভা নির্বাচনের প্রাক্কালে একটা ভারী অংশ বিজেপি মুখি হবে বলে মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন দাপুটে নেতা নিশিথ প্রামাণিক। 

Sunday, 3 March 2019

कुचबिहार जिला बीजेपी जीतने के लिए क्या लाए हैं निशित को


शिरोनाम २४ कुचबिहार, 3 मार्च: लोकसभा चुनाव से पहले पश्चिम बंगाल की बीजेपी नेता कैलाश विजयवर्गी, मुकुल राय के द्वारा तृणमूल युवा कांग्रेस की नेता निशित प्रमाणिक को दल में लेने के बाद कुचबिहार में भारी मात्रा से युवा पीढ़ी बीजेपी में आ रहे हैं। रविवार कुछ बिहार जिले में भारी मात्रा में भाजपा की बाइक रैलीी मैं युवा पीढ़ियों को शामिल होते देखा गया। 

भाजपा सूत्रों सेे पता चलताा है, कुचबिहार जिलेेे का तृणमूल युवा कांग्रेस की आइकन निशिथ प्रमाणिक को दल में लेने के बाद भारी मात्रा से युवा पीढ़ी बीजेपीी की तरफ आ गई। साथ ही साथ भाजपा ओं का पुराना कर्मी फिर से नई उद्योग के साथ दल में शामिल हो गया। भाजपा ओं की पुरानी कर्मी बता रहे हैं , निशित प्रमाणिक की जैसा लीडर दल में आने से कुचबिहार के साथ साथ उत्तर बंगाल की और जिला में भी लोकसभा चुनाव में भाजपा की झंडाा लहरा गा ।  परंतु इससेेेेेेे कुछ भी नहीं होगा कह के  दिया तृणमूल कांग्रेस की नेता । बाकी महल बोलकर रिपोर्ट अनुसार कुछ बिहार जिले में भाजपा ओं की जीत निश्चित करने के लिए निशित प्रमाणिक जैसा युवा नेता को दल में शामिल किया है। पिछले पंचायत चुनाव में भी निशित प्रमाणिक ने तृणमूल कांग्रेस के खिलाफ निर्दल कैंडिडेट को भारी मात्रा से जीत आए थे। उस समय निशीथ  प्रमाणिक ने दिनहटा महाकुमा की पंचायत समिति का भी गठन किया था। लेकिन दिल में रह के दल के खिलाफ कैंडिडेट के जिताने के साथ साथ 8 दिसंबर को कुछ बिहार में अमित शाह की सभा में भारी मात्रा में लोग मौजूद करने की इल्जाम में उन्हें दल से निकाला गया था सूत्रों से पता चलता है। 

নিশীথের যোগদানের জেলায় বিজেপি ফের সক্রিয় , বাইক রেলিকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে

শিরোনাম ২৪ , 2 মার্চ:  বিজেপির বাইক মিছিল কে ঘিরে সাজো সাজো রব দিনহাটায় । লোকসভা নির্বাচনকে পাখির চোখ রেখে রবিবার ভারতীয় জনতা পার্টির তরফে এক বাইক মিছিলের প্রস্তুতি দেখা যায়।

हिन्दी मैं परने के लिए इहा क्लिक करो...

দিনহাটা শহর কুচবিহারের বিজেপির কর্মী-সমর্থকেরা। বিজেপি সূত্রের দাবি রবিবার বিজেপির তরফে এক বিরাট বাইক রেলি দিনহাটা শহর সহ মহকুমার বিভিন্ন রাস্তায় পরিক্রমা করবে। বেশ কিছুদিন দিনহাটা মহকুমা শহর কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় বিজেপির তরফে তেমন কোনো পরিকল্পনা না থাকলেও নিশিথ প্রামানিক সদ্য বিজেপিতে যোগদান করার পরেই কার্যত ফের কিছুটা হলেও চাঙ্গা হয়ে উঠেছে বিজেপির কোচবিহার জেলার একাংশ। এদিকে নিশীথ প্রামাণিক তৃণমূল ছেড়ে বিজেপিতে তিনশো জন শাসক দলের পঞ্চায়েত ও পদাধিকারী সহ  যোগদানের পরে কোচবিহার জেলায় নিশীথ প্রামাণিক অনুগামী রা বিজেপি তে যোগদানের জন্য মরিয়া হয় উঠেছে । পাশাপাশি নিশীথ প্রামাণিক বিজেপি তে যোগদানের পর জেলা সহ উত্তরবঙ্গের গেরুয়া শিবিরে খুশির হাওয়া বইছে ।

Friday, 1 March 2019

নিশীথের যোগদান বিজেপি তে , তৃণমূলে শুরু হতে পারে ভাঙ্গন মত তথ্য বিজ্ঞ মহল এর

শিরোনাম ২৪ ডেস্ক: বিজেপিতে যোগ দিলেন কুচবিহারের প্রাক্তন দাপুটে যুব নেতা নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার রাজধানী দিল্লির বিজেপি কার্যালয়ে তৃণমূল যুব কংগ্রেসের ৩০০ জন কর্মী সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগদান করেন একদা অভিষেক ব্যানার্জি ঘনিষ্ট নিশীথ প্রামাণিক । গত মুকুল রায়ের হাত ধরে তৃণমূল শিবিরে ভাঙ্গন শুরু হয়েছে বেশকিছু দিন ধরে। এবার কুচবিহারের জেলা সহ উত্তরবঙ্গের একটা বিরাট অংশে রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকদের থেকে শুরু করে নেতাদের একটা বিরাট অংশ নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপি তে যোগদান করবে বলে মনে করছে তথ্য বিজ্ঞ মহল। গত পঞ্চায়েত নির্বাচনে কিছুটা ফিল্মী কায়দায় তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রতীক এ প্রার্থীদের জেতায় দলেরই কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশিত প্রামানিক। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় কোচবিহার জেলার বিভিন্ন এলাকা। ভোট পর্ব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি গঠন সবটাই নিশীথ প্রামাণিক করেছিলেন ।

দেখুন দলে যোগদানের ভিডিও 

পরবর্তীতে জেলার এই প্রতিবাদী যুব নেতা কে বহিষ্কার করে তৃণমূল যুব কংগ্রেস । দল বহিষ্কার করলেও কর্মী সমর্থকরা দলের সেই সিদ্ধান্ত  মানতে পারেনি। বৃহস্পতিবার দেশের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে কথা বলেন নিশীথ প্রামাণিকের সঙ্গে বলে জানা গেছে। তারপরেই কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায় সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে নিশির প্রামাণিক সহ মোট 300 জন তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করেন। নিশীথ প্রামাণিক বলেন , উন্নয়নের নাম করে পশ্চিমবঙ্গের ক্ষতি করছে এক শ্রেণীর মানুষ। উত্তরবঙ্গের চা শিল্প মুখ থুবড়ে পড়ে গেছে কিন্তু কোন হেলদোল নেই রাজ্য সরকারের।  বেকার সমস্যায় জর্জরিত হয় দিল্লি , গুজরাট বা মুম্বাইয়ে চলে যেতে হচ্ছে শিক্ষিত ছেলেদের।   তিনি আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় তিনি বিজেপি তে যোগদান করেন। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ রেখে বিজেপির হাতকে আরো শক্ত করার জন্য এদিন তিনি  বিজেপি তে যোগদান করেন বলে উল্লেখ করেন ।