Sunday, 23 February 2020

যোগীরাজ্যে স্বর্ণখনি নেই বলছে ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থা

শিরোনাম 24 ডেস্ক:  উত্তরপ্রদেশের সোনভদ্রে বিশাল সোনার খনির হদিশ পাওয়ার খবর ঘিরে আলোড়নের মধ্যেই যাবতীয় জল্পনা-কল্পনায় জল ঢালল ভারতের ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থা (জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই)। এ ব্যাপারে সোনভদ্র জেলার খনি আধিকারিকের দাবি খারিজ করে দিয়েছে জিএসআই। এর আগে জেলার এক খনি আধিকারিক জানিয়েছিলেন যে, সোনভদ্রে প্রায় ৩,০০০ টন সোনার খনির হদিশ মিলেছে। সেই দাবি খারিজ করে জিএসআই-এর ডিরেক্টর জেনারেল এম শ্রীধর সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এ ধরনের কোনও তথ্য জিএসআই-এর পক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি। সোনভদ্র জেলায় এই বিপুল পরিমাণ সোনা মজুত থাকার হিসেবও করেনি জিএসআই। সমীক্ষার পর আমরা খনিজ সম্পদ নিয়ে পাওয়া তথ্য আমরা রাজ্য শাখাকে জানাই...আমরা (জিএসআই, উত্তরাঞ্চল) ওই অঞ্চলে ১৯৯৮ ও ১৯৯৯-২০০০-এ সমীক্ষা করেছিলাম। এই সমীক্ষার রিপোর্ট উত্তরপ্রদেশের ডিজিএম-কে তথ্য ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছিলাম। সোনার জন্য জিএসআই-এর অনুসন্ধান কাজ সন্তোষজনক ছিল না এবং সোনভদ্র জেলায় সোনার মতো সম্পদ বেশি আকারে থাকার মতো কোনও উত্সাহব্যঞ্জক ফল পাওয়া যায়নি।

Wednesday, 19 February 2020

ইন্দরেও দেখা গেলো নিশীথ কে ঘিরে উন্মাদনা

শিরোনাম 24: জেলা তথা রাজ্য ছাড়িয়ে দেশের মধ্যে জনপ্রিয়তার প্রভাব দেখা গেল কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের। মধ্যপ্রদেশের ইন্দোর এ ও দেখা গেল কোচবিহারের তরুণ সাংসদ নিশীথ প্রামাণিকের জনপ্রিয়তা তুঙ্গে।  বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় র কনিষ্ঠ পুত্রের বিয়েতে পুরো দেশের বিভিন্ন সেলিব্রেটির মধ্যে মধ্যমণি ছিলেন কোচবিহার তথা পশ্চিমবঙ্গের জনপ্রিয় আইকন নিশিথ প্রমানিক। বিয়ে উপলক্ষে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ইন্দোরের একটি অভিজাত হলে অভ্যর্থনা অনুষ্ঠান করেন। অভিজাত এই অভ্যর্থনা অনুষ্ঠানে 30 হাজারের বেশি অতিথি আমন্ত্রিত ছিলেন। তাদের মধ্যে নিশীথ প্রামানিক কে ঘিরে ব্যাপক উচ্ছাস দেখা যায়। কুচবিহারের সংসদ কে ঘিরে বিয়ের অনুষ্ঠানের মধ্যেই চলে দেদার সেলফি তোলার হিড়িক। জনপ্রিয়তার খাতিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে স্থান পেয়েছেন কোচবিহারের প্রত্যন্ত গ্রাম ভেটাগুড়ির যুবক নিশীথ প্রামানিক। মূলত তার ব্যবহার বাচনভঙ্গি , পোশাক-আশাক এবং মানুষের বিপদে পাশে দাড়ানোর কারণেই আকৃষ্ট করে আট থেকে আশি সকলকে। দলীয় কর্মসূচি থেকে শুরু করে প্রচার কিংবা তার কার্যালয় সব জায়গাতেই দেখা যায় অটোগ্রাফ বা সেলফি তোলার জন্য হাজির হয়ে যায় তার ফ্যানেরা। ঠিক তেমনি দেখা গেল দেশের  হেভিওয়েট ব্যক্তিদের মধ্যেও জনপ্রিয়তার নিরিখে নিশীথ মধ্যগগনে।

স্বামীর পছন্দের পথেই জীবন কাটাতে চাইছেন স্ত্রী

শিরোনাম 24 ডেস্ক: এখনো মাঝে মাঝে ডুকরে কেদে উঠেন তিনি। তবুও স্বামীর প্রতি শ্রদ্ধা ও তার ভালোবাসার পথ অনুসরন করে চলছে স্ত্রী।  ওরা কারা? কেন ওঁকেই নিশানা করল? ওদের বুলেটগুলো একচুল সরলেই হয়তো জীবনটা অন্য রকম হত...বছর খানেক ধরে এ কথা ভেবে কত বার যে কেঁদেছেন নিকিতা, তার ইয়ত্তা নেই। তবে থামেননি তিনি। পুলওয়ামায় জৈশ জঙ্গিদের গুলিতে নিহত স্বামীকে শ্রদ্ধা জানাতে ভারতীয় সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশনের (SSC) পরীক্ষায় বসেন।  এখন অপেক্ষা মেধা তালিকার। সব ঠিক থাকলে সেনায় ‘ক্যাডেট’ হিসেবে যোগ দেবেন তিনি। প্রয়াত স্বামীর মতোই।সেনার শৃঙ্খলিত জীবন সম্পর্কে ধারণা থাকলেও ২৮ বছরের নিকিতা কর্পোরেট কর্মী। ফলে পেশা পরিবর্তনের সিদ্ধান্ত কঠিন ছিল। তবে ‘বিভুর’ কথা যত বারই ভাবতেন, তত বারই মনে হত, এইটি একমাত্র পথ। বিভু অর্থাৎ মেজর বিভূতি শঙ্কর দৌন্ডিয়াল। গত বছর ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জৈশ-ই-মহম্মদের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মারা গিয়েছিলেন এই তরুণ সেনা অফিসার। নিকিতার সঙ্গে বিয়ের তখনও এক বছর হয়নি।

তার পর থেকে দিল্লিতে মা-বাবার সঙ্গেই রয়েছেন তরুণী। তবে ঘটনার পর স্মৃতি ও যন্ত্রণাই নিত্যসঙ্গী হয়ে গিয়েছিল। ভুলতে কাজে ডুবে থাকতে চাইতেন। কিন্তু স্মৃতির দিগন্তে কবেই বা কর্মব্যস্ততা দেওয়াল তুলতে পেরেছে? নিকিতার কথায়, ‘সময় লেগেছে। শর্ট সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার সিদ্ধান্তও ভেবেচিন্তে নিয়েছি।’ এখনও তাঁর মনে রয়েছে, পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাঁর বয়ানে, ‘তার পর মনে হল উনিও তো এক পদ্ধতির মধ্যে দিয়ে গিয়েছিল...মনে হল বিভু আমার পাশেই।’

Tuesday, 18 February 2020

রাজ্য সরকারকে চাপে ফেললেন নিশীথ


শিরোনাম 24: নিশীথের তৎপরতায় কার্যত কোণঠাসা তৃণমূল কংগ্রেস।  ভেটাগুড়িতে সুধীর মণ্ডলের দুই হাত এবং পা কেটে নেওয়ার ঘটনায় অভিযোগ ছিল শাসক দল তৃণমূলের বেশ কিছু নেতার বিরুদ্ধে। অভিযোগ, রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস এর সরকার থাকার কারণে পুলিশ সঠিক ভাবে কাজ করেনি। বারংবার বিজেপি কর্মী সুধীর মণ্ডলের মেয়ে ভেটাগুরি 1 গ্রাম পঞ্চায়েত এর সদস্য ববিতা মন্ডল বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো ফল হচ্ছিল না। পরবর্তীতে লড়াকু সাংসদ নিশীথ প্রামানিক ভারতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর দিল্লিতে বিষয়টি জানালে আট সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট চায় কমিশন। যার জেরে কিছুটা হলেও হাসি ফুটেছে সুধীর বাবুর পরিবারের। এর জেরে একা নিশীথের প্রভাবে কিছুটা হলেও চিন্তার ভাজ দেখা যাচ্ছে রাজ্যের তৃণমূল শিবিরে। প্রসঙ্গত, কোচবিহারের দাপুটে সাংসদ নিশীথ প্রমানিক সঠিক বিচার হয়নি এমন কেস গুলিকে নিয়ে দিল্লির মানবাধিকার কমিশনের করনে এর আগেও ছুটে গেছেন। পুলিশ হেফাজতে গোসানিমারির বিজেপি কর্মীর মৃত্যু র পরেও তিনি মানবাধিকার কমিশনের সদর দপ্তরে ছুটে যান। এবার সুধীর মণ্ডলের বিষয়টি নিয়ে রাজ্য সরকার কে রিপোর্ট পাঠাতে বাধ্য করেন। বিষয়টি নিয়ে কোচবিহার এর এই তরুণ সাংসদ নিশীথ প্রামানিক বলেন, এলাকার মানুষ আমাকে তাদের অমূল্য ভোট দিয়ে তাদের সেবা করার জন্য বেছে নিয়েছে। তাদের সেবা আমি করবই। রাজ্যের তৃণমূল সরকার যে হারে মানুষের ক্ষতি করেছে তার হিসেব মানুষ গুনে গুনে মানুষ কে ফেরৎ দেবার সময় এসেছে। একের পর এক প্রলোভন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর এই রাজ্যের মানুষ কে বোকা বানানো যাবে না বলে তিনি উল্লেখ করেন।

Saturday, 15 February 2020

মাদ্রাসা ও টোল বন্ধ হতে যাচ্ছে আসামে


শিরোনাম 24: ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে মাদ্রাসা ও টোল বন্ধের সিদ্ধান্ত নিল অসম সরকার। সম্প্রতি অসমের সরকারি মাদ্রাসা ও সরকারি টোল গুলি বন্ধ করে দেওয়া হবে। সেসব জায়গায় আধুনিক স্কুলে পরিণত করা হবে। এমনটাই ঘোষণা করল আসামের শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মাদ্রাসা বা টোল চালানো কোনও ধর্ম নিরপেক্ষ সরকারের কাজ হতে পারে না। তাই অসম জুরে যেসব মাদ্রাসা এবং সংস্কৃত টোল রয়েছে সব বন্ধ করে দেওয়া হবে। বরং উন্নত সরকারি স্কুল চালু করে সেখানে দরিদ্রদের পড়াশোনার সুযোগ করে দিয়ে, রাজ্য জুরে শিক্ষার প্রসার ঘটানোর চিন্তা ভাবনা করেছে অসম সরকার।

Wednesday, 12 February 2020

প্রতিবেশীর হাত টুকরো করে দেওয়ায় উত্তেজিত জনতা ভাঙচুর করল বাড়ি

শিরোনাম 24: জমী বিবাদ কে কেন্দ্র করে দুই হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল  প্রতিবেশী দুই ভাইয়ের উপর। এদিন দুপুরে দিনহাটা 2 ব্লকের আবুতারা স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা হবেন শীলের দুই হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী হারাধন দাস ও প্রাণধন দাসের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত হারাধন ও প্রাণধন বাবুদের পৈত্রিক জমি কিনেছিলেন প্রতিবেশী ভবেন শীল। তা নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পরিবারের বিবাদ চলছিল। আজ সকালে ভবেন বাবু তার জমিতে কাঠ কাটার সময় অভিযোগ প্রতিবেশী দুই ভাই হারাধন দাস ধারালো অস্ত্র নিয়ে এসে ভবেন বাবুর দুই হাত কেটে দেয়। পরবর্তীতে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কুচবিহার এমজিএম হাসপাতালে রেফার করা হয়। এদিকে অভিযুক্তদের বাড়ি ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত এলাকার বাসিন্দারা। পরবর্তীতে সাহেবগঞ্জ থানা থেকে বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত দুই ভাই বর্তমানে পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

টানা আট দিন এ রাজ্যে বন্ধ থাকতে পারে ইন্টারনেট!

শিরোনাম 24 ডেস্ক: রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকতে পারে টানা আট দিন। এমনটাই আভাস মিলেছে প্রশাসনের তরফ থেকে। শুক্রবার একটি বেসরকারি সংবাদ সংস্থার তরফে একটি খবর প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা রয়েছে রাজ্যে আট দিন বন্ধ ইন্টারনেট পরিষেবা। আগামী 18 ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। মূলত সে কারণেই ইন্টারনেট পরিষেবা বন্ধের চিন্তাভাবনা করছে প্রশাসন। বিগত বছর মাধ্যমিক পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গেই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে। এর জেরেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখলেও রাখতে পারে প্রশাসন। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে বেশকিছু স্পর্শ কাতর স্থান চিহ্নিত করা হয়েছে। পুলিশকর্মীরা ইতিমধ্যেই সেখানে টহল দিচ্ছেন।

Tuesday, 11 February 2020

মুখ্যমন্ত্রীর নির্দেশ এরপরেও হাজার হাজার টাকা বিদ্যুতের বকেয়া শাসক দলের কিছু নেতার

শিরোনাম 24 ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কোচবিহারের বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেউ বিপুল পরিমাণ অর্থ এখনো তুলতে হিমসিম খেতে হচ্ছে রাজ্য বিদ্যুৎ দপ্তরকে। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গেছে, খোদ শাসকদলের বেশ কিছু প্রভাবশালী নেতা সহ বড় ব্যবসায়ী, ঠিকাদার, এমনকি সরকারি উচ্চপদস্থ আমলার হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে দিনহাটা ১ এবং 2 নং ব্লক সহ বিদ্যুৎ দপ্তরের  দিনহাটা ডিভিশন অফিসের বিস্তীর্ণ এলাকায়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 75 ইউনিট বিদ্যুতের বিল মুকুব করেছেন তার পরেও  তার দলেরই নেতাকর্মীদের বাড়িতে প্রায় লক্ষাধীক টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে। নোটিশ দেওয়ার পর সংশ্লিষ্ট গ্রাহকের বিদ্যুৎ সংযোগ  বিচ্ছিন্ন করতে গেলে  বিদ্যুৎ কর্মীদের ওপর নানান রকম হুমকি দিতে থাকে বলে দপ্তর সূত্রের দাবি । এদিন ফের দিনহাটা শহর ও শহরতলীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ দপ্তর থেকে  বকেয়া বিদ্যুৎ বিল যে সকল গ্রাহকদের কাছে  রয়েছে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সম্প্রতি শাসকদলের দিনহাটা ব্লকের এক নেতার গত এক বছর ধরে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমান প্রায় ৮০ হাজার টাকা। তথ্য বিজ্ঞ মহলের মতে, খেটে খাওয়া আমজনতার কমবেশি 2 হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া হলে যেখানে বিদ্যুৎ দপ্তর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় সেখানে শাসকদলের নেতৃত্বর হাজার হাজার টাকা বাকি থাকা সত্ত্বেও  বিদ্যুৎ দপ্তর থেকে তার বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বললেই চলে। এদিন বিষয়টি নিয়ে বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সাধন কুমার গায়েন  বলেন, বিদ্যুৎ দপ্তর তাদের কাজ সঠিকভাবে পালন করছে। নিয়মের বাইরে কাউকেই ছাড়া হবে না। এমনকি বাকি বিষয়টি তিনি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবেন বলে জানান।

विश्व की जनप्रिय सांसद के तालिका में निशीथ का नाम

शिरोनाम 24: विश्व की जनप्रिय सांसद के तालिका में कोच बिहार की जनप्रिय सांसद निशित प्रमाणिक का नाम आया है। एक विदेशी संस्था ग्रेट्टी ईमेज की तालिका में भारत की कुछ चुने हुए सांसद के साथ निशित प्रमाणिक का नाम प्रकाश किया गया। ग्रेट्टी ईमेज की अपनी वेबसाइट में निशित प्रामाणिक के छवि के साथ लिखा विश्व के सबसे प्रसिद्ध सांसदों में से निशित प्रमाणिक भी एक है। कोच बिहार जिला के साथ-साथ उत्तरबंग से लेकर पूरे बंगाल में निशित प्रमाणिक सबसे प्रमुख जनप्रिय सांसद है। 8 से लेकर 80 तक सबके पसंद का व्यक्तित्व है कोच बिहार की भाजपा का युवा सांसद निशित प्रमाणिक। पिछले कई सालों से युवा पीढ़ी से लेकर बूढ़े तक सबके पसंद का राजनीतिक व्यक्तित्व रहा निशित प्रमाणिक। हाल ही में प्रथम साड़ी का यह संस्था केपालिकाओं में निशित प्रमाणिक का नाम आने से खुशी का माहौल छा गया कुछ बिहार जिले की बीजेपी कर्मी समर्थकों में। यहां क्लिक करके देखिए

পৃথিবীর সেরা সাংসদদের তালিকাতে নিশীথের নাম

শিরোনাম 24 ডেস্ক ঃ  পৃথিবীর সেরা সংসদের মধ্যে  স্থান পেল কুচবিহারের লড়াকু সাংসদ নিশীথ প্রামানিক।  গ্রেটটি ইমেজের মতন  একটি প্রতিষ্ঠিত সংস্থার তরফ থেকে পৃথিবীর সেরা সাংসদদের তালিকা নিশীথ প্রামাণিকের ছবি প্রকাশ করতে দেখা যায়।   ভারত সহ পৃথিবীর  সামান্য কয়েকজন সাংসদ  এর তালিকার মধ্যে  নিশীথ প্রামাণিকের নাম ও ছবি তালিকায় দেখা যায়।  প্রসঙ্গত নিশীথ প্রামানিক একজন সাংসদ হলেও তার প্রচার এবং প্রসার আট থেকে আশি সকলের মধ্যেই।  কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের এখন এক অন্যতম মুখ নিশীথ প্রামানিক।  ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ সংস্থা থেকে শুরু করে পরিসংখ্যানে  নিশীথ প্রামাণিকের নাম স্থান পেয়েছে তার জনপ্রিয়তার জন্য।  এই বৈদেশিক সংস্থার তালিকাতে নিশীথ প্রামাণিকের নাম প্রকাশ হওয়ায় তাঁর মুকুটে নতুন পালক জুড়ল । দেখতে হলে এখানে ক্লিক করুন