Sunday, 5 November 2017

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচারাভিযান চালালো দিনহাটা কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংগঠনের সদস্যরা

টোটোতে করে চলছে সচেতনতামুলক প্রচার
নিজস্ব চিত্র
ডেঙ্গু নিয়ে চলছে প্রচারাভিযান 
নিজস্ব চিত্র
 শিরোনাম২৪ ডেস্ক, দিনহাটা: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচারাভিযান অনুষ্ঠিত হল দিনহাটায় । রবিবার দিনহাটা  কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DCDO)-  নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয় ।এদিনের প্রচারাভিযানে  ডেঙ্গু  কি এবং ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারের উপায় সমন্বিত সচেতনতামূলক একটি সুসজ্জিত ট্যাবলো রবিবার সারাদিন শহর ও শহরতলির বিভিন্ন এলাকা  পরিক্রমা করে। এদিন ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার চলাকালীন সংগঠনের পক্ষে  থেকে সেখানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক রতন সাহা সহ  বাপি গোস্বামী , মিঠুন সাহা , তোতন পণ্ডিত , অমিত রক্ষিত , পাপিয়া সাহা , তেজময় সাহা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা । দিনহাটা  কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পক্ষ থেকে এদিন  বিকালে ডেঙ্গু নিয়ে সচেতনতা  লিফলেট শহরের বিভিন্ন স্থানে বিলি করা হয়। দিনহাটা  কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পক্ষে সংগঠনের সম্পাদক রতন সাহা বলেন , মানুষকে সচেতন করে ডেঙ্গু প্রতিরোধের মাধ্যমে দিনহাটাবাসীকে ডেঙ্গুমুক্ত করে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এই সচেতনতা প্রচার বলে তিনি জানান । তিনি আরো বলেন আগামীতে ডেঙ্গু প্রতিরোধে আরো বিভিন্ন  কর্মসূচী গ্রহন করা হবে বলে তিনি বলেন ।  

No comments:

Post a Comment