Saturday, 6 February 2021

সিতাই বিধানসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসুচী পালন করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব



 শিরোনাম 24, দিনহাটা: জনসংযোগ কর্মসূচি পালিত হল সিতাই বিধানসভার বিভিন্ন এলাকায়। দলীয় সূত্রে জানা গেছে,সিতাই বিধানসভা দিনহাটা এক লোকের পুটিমারী 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকাসহ বিভিন্ন জায়গায় জনসংযোগ কর্মসূচি পালন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। 

 


 এদিনের এই  জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন সহ  এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই গণসংযোগ কর্মসূচিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে জোরকদমে বিভিন্ন এলাকায় প্রচার চালান তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন। পাশাপাশি এদিনের এই গণসংযোগ কর্মসূচিতে এলাকার বাসিন্দাদের নানান সমস্যার সমাধানের চেষ্টা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলে জানা গেছে। 



 বিষয়টি নিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে জনসংযোগ কর্মসূচি পালন হচ্ছে। পাশাপাশি এলাকার বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার নেতৃত্বে পুটিমারী 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের সাথে সমস্যা সহ নানান বিষয়ে সাক্ষাৎ করতে এসেছি বলে তিনি উল্লেখ করেন।

Friday, 5 February 2021

তৃণমূলের কর্মী সভা আয়োজিত হল দিনহাটায়


শিরোনাম 24 দিনহাটা:
সিতাই বিধানসভার গোসানিমারি দুই নং অঞ্চল এলাকার কাজী নজরুল উচ্চ বিদ্যালয় কর্মী সভা অনুষ্ঠিত করল তৃণমূল কংগ্রেস।আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখে শুক্রবার তৃণমূল কংগ্রেসের কর্মী সভা হয়। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বলেন, ধর্মের নামে সুরসুরি দিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার পাশাপাশি মানুষে মানুষে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিভিন্ন রকম ভাবে উস্কানি দিয়ে শান্ত কোচবিহার কে বার বার অশান্তি লাগানোর চেষ্টা করছে বিজেপি। তিনি আরো বলেন , গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হয়ে সাংসদ হয়েছেন। কিন্তু তাকে দেখা যায় না। আখীরে সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না। অধিকাংশ সময় বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক কোচবিহার ছেড়ে দিল্লিতে পড়ে থাকেন। এদিনের এই সভা মঞ্চ থেকে নুর আলম হোসেন আরো বলেন, রেল কে বেসরকারিকরণ করাসহ নানান রকম ক্ষতি কেন্দ্রের বিজেপি সরকার করে চলছে বলে তিনি উল্লেখ করেন। এদিনের কর্মী সভায় লোক ছিল চোখে পড়ার মতন।

Tuesday, 2 February 2021

তৃণমূলের কর্মীসভা আয়োজিত হল গোসানিমারি তে


 শিরোনাম 24 ডেস্ক: তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হলো দিনহাটায়। দিনহাটা 1 ব্লকের কর্মী-সমর্থকদের নিয়ে দিনহাটা গোসানিমারি এলাকার একটি ভবনে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন, সিতাই বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের কর্মাধক্ষ্য নুর আলম হোসেন, তৃণমূল কংগ্রেসের মেন্টর সুবল রায় সহ্ প্রমুখ। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বক্তব্য রাখতে দেখা যায়। উপস্থিত সকল নেতৃত্ব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উন্নয়নের নানান দিক তুলে ধরেন। রাখতে গিয়ে জেলা পরিষদের কর্মাধক্ষ্য নুর আলম হোসেন কৃষি আইন সহ  কেন্দ্রের  বাজেট নিয়ে সোচ্চার হোন। পাশাপশি তিনি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করে চলেছে বিজেপি সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছে বিজেপি বলে তিনি উল্লেখ করেন।